২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ ফেরত দেয়নি ঠাকুরগাঁওয়ের যুবককে

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত থেকে বৃহস্পতিবার রাতে নিয়ে যাওয়া যুবককে ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঠাকুরগাঁও, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 09:07 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বিজিবি জানিয়েছে, রাত সাড়ে ৯টায় মলানী সীমান্ত থেকে বিএসএফ নিয়ে যায় উপজেলার বকুয়া ইউনিয়নের উত্তরগাড়া গ্রামের রহমতুল্লার ছেলে মশিউর রহমানকে(৩৫)।

বিজিবি-৩০ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর আলমগীর হোসাইন বলেন, শুক্রবার সকাল সাড়ে ১১টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, মশিউরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশের ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৪৫০ ঘ.