২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বাজারে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরজয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট পশ্চিম বাজারে সংঘর্ষে আহত হওয়ার পর হাসপাতালে নেয়অর পথে তিনি মারা যান।

নিহতের নাম মো. রুবেল প্রকাশ টাইগার (২৫)। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

উত্তরজয়পুর এলাকায় মো. মুন্না এবং আ. মতিন-সেলিম ভুঁইয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ৪ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় মুন্নার সমর্থক মহিউদ্দিন গুলিবিদ্ধ হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুর থানার ওসি আলতাফ হোসেন বলেন, সংঘর্ষের সময় রুবেলসহ ছয় জন আহত হয়। নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান রুবেল।

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর আইসি এস আই নুর নবী জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।