‘জামায়াতকে অর্থ যোগান’, ব্যবসায়ী আটক
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে অর্থ যোগান দেয়ার অভিযোগে বুধবার নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা থেকে আটক আকরাম হোসেন (৪৮) আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (এইপিজেড) অবস্থিত ‘ইমেজ কার্টন ফ্যাক্টরী’র মালিক।
আকরাম জামায়াত-শিবিরের অর্থের যোগানদাতা বলে পুলিশ দাবি করছে। তবে আকরাম এ অভিযোগ অস্বীকার করেছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে আটক করেছে।
তিনি বলেন, আকরামের বিরুদ্ধে জামায়াত-শিবিরকে অর্থের যোগান দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে আকরাম বলেন, “আমি ব্যবসায়ী। পুলিশ কোনো কারণ ছাড়াই আমাকে আটক করেছে। আমার বিরুদ্ধে কোনো মামলাও নেই। হয়রানি করার জন্য আটক করা হয়েছে।
