মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরায় দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
মাগুরায় দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
রোববার মাগুরা-ঢাকা মহাসড়কের রামনগর এলাকায় এবং মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন কামারখালি এলাকার পূর্ব আড়পাড়া গ্রামের আব্দুস সাত্তার মোল্যা (৬৫) এবং শহরের শান্তিবাগ এলাকার সাকি (২২)।
হাইওয়ে পুলিশের এসআই সরোয়ার হোসেন জানান, সকালে রামনগর এলাকায় নাতিকে সঙ্গে নিয়ে আব্দুস সাত্তার রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ধাক্কায় তারা আহত হন।
আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে সাত্তার মারা যান।
অন্যদিকে, বেলা ১২টার দিকে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় যশোর থেকে মাগুরাগামী একটি বাসের ধাক্কায় একটি মোটর সাইকেলের তিন আরোহী মিটুল (২৫), সাকি(২২) ও সানি (১০) আহত হয়।
তাদেরকে সদর হাসপাতালে নেয়ার পর সাকি মারা যান।
