ফরিদপুরে বাস খাদে, নিহত ৩
ফরিদপুরের সালথা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ তিন জন নিহত হয়েছে। আহত হয় অন্তত ৪৫ জন।
ফরিদপুরের সালথা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ তিন জন নিহত হয়েছে। আহত হয় অন্তত ৪৫ জন।
শনিবার বিকালে বালিয়াগট্টি বাজারে এ দুর্ঘটনায় নিহতরা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পান্না বেগম (৪৫), তার ছেলে নিয়ামতউল্লাহ (৭) এবং সালথার তেলিসালথা গ্রামের হাসি বেগম (৪০)।
আহতদের ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সালথা থানার ওসি মো. আফসারউদ্দিন বলেন, ফরিদপুর থেকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়াগামী একটি বাস সালথার বালিয়াগট্টি বাজার পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হয়।
