২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাস খাদে, নিহত ১

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

কুষ্টিয়া, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন। সোমবার দুপুরে উপজেলার চড়াইকোল আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান। নিহত মুজিবর রহমান (৩০) উপজেলার লাহিনী গ্রামের বাসিন্দা। ওসি রাজ্জাক বলেন, দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি বাস চড়াইকোল পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাংকলরীকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মুজিবরের মৃত্যু হয়। এ ঘটনায় ওই ট্রাংকলরী জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৭৫৭ ঘ.