বেনাপোল, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শনিবার বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন ভারতীয় অবৈধ পথে বাংলাদেশে ঢুকেছে এমন খবর পেয়ে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটকরা হলেন, ভারতের নদীয়া জেলার চাকদা এলাকার জয়দেব চক্রবর্তী, নিতাই ম-ল ও কিরন বালা।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, বিজিবি এই তিন ভারতীয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩০৬ ঘ.
bdnews24