২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তির মেয়াদ বাড়ল আইসিবি ব্যবস্থাপনা পরিচালকের

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। ওই পদে যোগ দেয়ার দিন থেকে এ মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার বলা হয়েছে। এরআগে গত ২০১০ সালের ২৬ অক্টোবর ফায়েকুজ্জামান ওই পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১১৭ ঘ.