ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি কোর্সের চূড়ান্ত পরীক্ষা বৃহস্পতিবার শুরু হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার এক হাজার ৫২২টি কলেজের ৪ লাখ ৭২ হাজার শিক্ষার্থী দেশের ৬৪০টি কেন্দ্রে এ পরীক্ষায় বসছেন।
ডিগ্রি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের পরীক্ষাও ডিসেম্বরেই শুরু হচ্ছে বলে এতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮১৮ ঘ.
bdnews24