ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
অনিবার্য কারণবশত এই সময়সূচি বদল করা হয়েছে উল্লেখ করে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষা ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/আরএ/১৮২০ ঘ.
bdnews24