ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।
সরাইল থানার ওসি উত্তম চক্রবর্তী জানান, নিহতদের বয়স ২০-২৫ বছর হবে।
নৌপথের ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে অন্তর্দলীয় কোন্দলে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।
লাশগুলো ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৮ ঘ.
bdnews24