২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাক্টর-নছিমনের সংঘর্ষে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

রংপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাক্টর-নছিমনের সংঘর্ষে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গঙ্গাচড়া-পাগলাপীর সড়কে বেতগাড়ী বাজারের কাছে এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তালুকভূবন গ্রামের রাজিব (২৫) এবং পাগলাপীর পানবাজারের কসাই অহেদুল (৩৮)। আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গঙ্গাচড়া থানার ওসি পৃথীশ চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে নিহত হন রাজিব। হাসপাতালে নেয়ার পথে মারা যান অহেদুল। তিনি আরো জানান, হতাহতরা সবাই নছিমনের যাত্রী। দুর্ঘটনা শিকার যানবাহন দু’টি পুলিশ হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২২১১ ঘ.