২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে আটক মাদক পুড়িয়ে ধ্বংস

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 05:29 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

সাতক্ষীরা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা পৌরসভা প্রাঙ্গনে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়। সাতক্ষীরা বিজিবি’র ৩৮ ব্যাটালিয়ন সদস্যরা ভারত থেকে চোরাই পথে দেশে আনার সময় এসব মাদকদ্রব্য আটক করে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। মাদকদ্রব্য ধ্বংসের সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার, খুলনা বিভাগীয় কমিশনার আবদুল জলিল, জেলা প্রশাসক মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল, সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বাসির, পৌর মেয়র এম এ জলিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২৩ ঘ.