ফরিদপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে বোয়ালমারীর ভূমি কার্যালয়ের এক কর্মচারীর এক বছরের কারাদণ্ড হয়েছে।
২০০৮ সালে ঘুষ নেয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা কপিরাইটার ও বেঞ্চ সহকারী মনিরুল ইসলামকে (৪৫) হাতেনাতে আটক করে।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালতের বিচারক মো. শফিকুর রহমান রায়ে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন তাকে।
আইনজীবী শরীফ কায়সার রহমান জানান, ২০০৮ সালের ২৯ অক্টোবর বোয়ালমারী ভূমি কার্যালয়ে ঘুষসহ ধরা পড়ার পর ওই দিনই একটি মামলা হয়।
এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০৩০ ঘ.
bdnews24