২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে নতুন প্রক্টর নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লুকে নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লুকে নিয়োগ দেয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন বুধবার তাকে দুই বছরের জন্য ওই পদে নিয়োগ দেন। ড. জিল্লু সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি। নতুন নিয়োগের মাধ্যমে সাবেক প্রক্টর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের আলীর স্থলাভিষিক্ত হলেন ড. জিল্লু। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএল/১৯৫১ ঘ.