গাজীপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯-১০ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির সময় বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫০ টাকা রেজিস্ট্রেশন ফি, ৩৫০ টাকা বিলম্ব ফি ও অতিরিক্ত ফি এক হাজার টাকা দিয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
এতে আরো বলা হয়েছে, ভর্তির সময় পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত এক হাজার টাকা করে ভর্তির সময় বাড়ানো হয়েছে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তরিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৭৫২ ঘ.
bdnews24