২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা

মাদারীপুর সদর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 07:18 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

মাদারীপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে কোটবাড়ি শ্রীনদী উত্তরকান্দি জামে মসজিদ সংলগ্ন কুমার নদীর পাড় থেকে রাবেয়া আক্তার রিয়ার (৮) লাশ উদ্ধার করে পুলিশ। রিয়া একই এলাকার গাউচ মুক্তির মেয়ে। সে কোটবাড়ি শ্রীনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে, শিশুটিকে দুর্বৃত্তরা ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নদীর পাড় ফেলে রেখে যায়।” রিয়ার বড় ভাই মোহম্মদ শিমুর জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথ থেকে রিয়া নিখোঁজ হয়। সন্ধ্যায় কুমার নদীর পাড়ে স্থানীয়রা রিয়ার লাশ দেখতে পেয়ে খবর দেয়। লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৩১৩ ঘ.