২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার চট্টগ্রাম জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্লাহ আসামির উপস্থিতিকে এ আদেশ দেন। দণ্ডিত মফিজ উদ্দিন পেশায় রাজমিস্ত্রী। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৩ ডিসেম্বর হাটহাজারীতে নিজ বাসায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নারগিস আক্তারকে গলাটিপে হত্যা করে স্বামী মফিজ উদ্দিন পালিয়ে যায়। পরে বাড়িওয়ালার খবরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। জননিরাপত্তা ট্রাইব্যুালের বিশেষ পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় নারগিসের বোন ও তার স্বামীকে বেকসুর খালাস দিয়েছেন। ২০০৮ সালের ৭ জানুয়ারি এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬০৩ ঘ.