২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলার দুই আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

বিদেশে ‘পালানোর চেষ্টার সময়’ দুই হত্যা মামলার আসামিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে ‘পালানোর চেষ্টার সময়’ দুই হত্যা মামলার আসামিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এরা হলেন- মলাই মিয়া (৩০) ও বাবুল হোসেন (২৮)। তাদের দুজনের বিরুদ্ধে বাহ্মণবাড়িয়ার সরাইল ও বাঞ্ছারামপুর থানায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইমিগ্রেশন পুলিশের ওসি আশরাফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট পার হওয়ার সময় ধরা পড়েন মলাই মিয়া। তিনি গত ২৯ অক্টোবর সারাইল থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। আর বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়। তার বিরুদ্ধে ২০ নভেম্বর বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা হয় বলে ওসি জানান। ওই দুজনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬২৫ ঘ.