ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে বিএনপি।
কমিটির সভাপতি মো. ফজলুল হক আসপিয়া ও সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুমোদন দেন। বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে আরো বলা হয়, কমিটির ১ নং সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮১৪ ঘ.
bdnews24