২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের সলঙ্গায় বুধবার ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও সহাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় বুধবার ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও সহাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈশ্বরদীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের পাঁচলিয়ায় বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সহকারী এবং হাসপাতালে নেয়ার পথে চালকের মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৪৪ ঘ.