চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেস্তোরাঁ কর্মচারীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
দণ্ডিত মো. হারুন লক্ষ্মীপুর সদর উপজেলার এনায়েত উল্লাহর ছেলে ও নিহত মো. ওসমানের চাচাতো ভাই।
সোমবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মোমিন উল্লাহ এ রায় দেন।
এছাড়া আদালত হারুনকে ২০ হাজার টাকা জরিমান ও অনাদায়ে আরও দুই বছর কারাদ- দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে নয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
তিনি বলেন, নিহত ওসমান সীতাকু- উপজেলার বারবকু- ইউনিয়নে ‘আল্লাহর দান’ নামে এক রেস্তোরাঁয় কাজ করতেন।
২০০৬ সালের ৮ সেপ্টেম্বর টাকার ব্যাগ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কাঠ দিয়ে ওসমানের মাথায় আঘাত করেন হারুন।
ঘটনার দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ওসমানের মৃত্যু হয়।
এর পরদিন নিহতের বাবা বাদী হয়ে সীতাকু- থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২০১৬ ঘ.
bdnews24