২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের বস্তাবন্দি লাশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

গাজীপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার কালিয়াকৈর-গাজীপুর সড়কের পাশে টিএন্ডটি বটতলা এলাকা থেকে চটের বস্তায় ভরা অজ্ঞাতনামা (৩০) যুবকের লাশটি উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ জানান, নিহতের বাম চোখ থেতলানো ও দুই পা নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা যুবককে হত্যার পর লাশ বস্তায় ভরে রাতের কোন এক সময় ফেলে গেছে। লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩২ ঘ.