২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ২

মেহেরপুরের গাংনীতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

মেহেরপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনীতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বামুন্দি পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শহীদুল ইসলাম (৩৮) ও সাইফুল ইসলাম (৪৩)। র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার গোলাম রাব্বানী জানান, গোপন খবর পেয়ে শহীদুলের বাড়িতে অভিযান চালিয়ে একটি পাইপগান, ১০ রাউন্ড গুলি ও দুইটি বোমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩৫ ঘ.