সাতক্ষীরা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নির্যাতন মামলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মো. আব্দুল বারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বাদঘাটা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে আদালতে হাজির করলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
আবদুল বারী জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য এবং উপজেলা জামায়াতের সাবেক আমির।
শ্যামনগর থানার ওসি আমির তৈয়মুর আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামনগরের বাদঘাটা গ্রামের এক নারী থানায় বৃহস্পতিবার রাতে নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী বাদীর জামাতাকে চাকরি দেয়ার কথা বলে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন। কিন্তু চাকরি না দিয়ে তিনি নানা টালবাহানা করেন। স¤প্রতি তিনি কিছু টাকা ফেরত দেন।
বাকি টাকা চাইলে বৃহস্পতিবার তার (বাদী) সঙ্গে তিনি অশালীন আচরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৫ ঘ.
bdnews24