২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়া শিবির সভাপতি-সম্পাদকসহ আটক ৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্র শিবির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় জামায়াত-শিবির নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

পঞ্চগড়, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্র শিবির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় জামায়াত-শিবির নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। শুক্রবার সদর ইউনিয়নের আজিজনগরে উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. আহসানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন শিবিরের উপজেলা সভাপতি নাসির উদ্দিন, কর্মী জাকির হোসেন, সুবাহান, নাজিমউদ্দিন এবং আহসানের বাবা জামায়াতকর্মী আব্দুল গণি। আব্দুল গণি স্থানীয় কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। তেঁতুলিয়া থানার ওসি মনোজ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহসানের বাসায় গোপন সভা করার সময় তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় শিবিরের সাধারণ সম্পাদক আহসান বলেন, তারা কোনো গোপন বৈঠকে ছিলেন না। অন্যরা তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩০ ঘ.