২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সার্ক পেমেন্ট কাউন্সিলের বৈঠক রোববার

সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঢাকায় সার্ক পেমেন্ট কাউন্সিলের ১২তম বৈঠক বসছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঢাকায় সার্ক পেমেন্ট কাউন্সিলের ১২তম বৈঠক বসছে রোববার। এ নিয়ে বাংলাদেশ দু’বার এই বৈঠকের আয়োজন করলো। এর আগে ২০১০ সালে ৭ম কাউন্সিলও আয়োজন করে বাংলাদেশ। প্রতিবছর দুবার এই বৈঠক বসে। বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে অংশ নিবেন। এ বারের বৈঠকে আইন ও বিভিন্ন বিধি-বিধানের সংস্কার, নীতি কাঠামোর উন্নয়ন এবং পেমেন্ট ব্যবস্থার অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হবে। ২০০৭ সালের জুলাইয়ে কলম্বোয় অনুষ্ঠিত সার্ক ফাইনান্স সম্মেলনে ‘সার্ক পেমেন্ট সিস্টেম কাউন্সিল’ গঠন করা হয়। এই কাউন্সিল সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ লেনদেন ব্যবস্থা সহজ করার বিষয়ে কাজ করে। এছাড়া সদস্য দেশগুলোর জাতীয় এবং আঞ্চলিক পেমেন্ট ও সেটেলমেন্ট ব্যবস্থা সংস্কারে সহযোগিতা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসইউ/১৯২৪ ঘ.