২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

রাজধানীর আদাবরে সরকার সমর্থক ছাত্রলীগের এক নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে সরকার সমর্থক ছাত্রলীগের এক নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে হামলার শিকার রিয়াজ হোসেনকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আদাবর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আদাবর থানার ওসি শামীম আল রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদাবর বাজার সংলগ্ন বাসার সামনেই হামলার মুখে পড়েন রিয়াজ। “কয়েকজন সন্ত্রাসী চাপাতি-চাকু নিয়ে তাকে ধাওয়া করে। বেশ কিছু দূর ধাওয়ার পর সন্ত্রাসীরা তাকে ধরে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে চলে যায়।” স্থানীয়রা প্রথমে ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। পূর্বশত্রুতার জের ধরে ফিরোজের ওপর হামলা হয়েছে বলে পুলিশ মনে করলেও স্থানীয় নেতারা বলছেন, এর সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে। স্থানীয় যুবলীগ নেতা মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত-শিবিরের পক্ষ নিয়ে স্থানীয় একটি গ্রুপ আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। এরাই এই হামলা করেছে।” ওসি জানান, ফিরোজের ওপর হামলার পর ওই এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ জড়িত কি না, তা নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩১৩ ঘ.