২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী কিশোর হত্যা, ৪ জনের যাবজ্জীবন কিশোরগঞ্জে

বাকপ্রতিবন্ধী এক কিশোরকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাকপ্রতিবন্ধী এক কিশোরকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ. ম. ম. আবু সাঈদ মঙ্গলবার এ রায় দেন। এ সময় তিন আসামি উপস্থিত ছিলেন বলে আইনজীবী জানিয়েছেন। ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর বাড়ির পাশের মসজিদে গিয়ে ফিরে আসেনি সদরের মারিয়া ইউনিয়নের রঙ্গরকোনা গ্রামের আব্দুস সালামের বাকপ্রতিবন্ধী ছেলে মনির (১৩)। দুদিন পর তার লাশ পাওয়া যায়। দণ্ডিতরা হলেন মনিরের আপন চাচী সহিদা বেগম, আব্দুর রহমান, বিল্লাল হোসেন ও গোলাপ মিয়া। এদের মধ্যে সাহিদা বেগম পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহ আজিজুল হক সাংবাদিকদের বলেন, মনিরের লাশ পাওয়ার দিনই তার বড় ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার স্বল্পমারিয়া গ্রামের আব্দুর রহমান ও বিল্লাল হোসেন ঘটনার সঙ্গে মনিরের আপন চাচী সহিদা বেগমের জড়িত থাকার কথা জানায়। সহিদা জমি নিয়ে বিরোধের জের ধরে মনিরকে হত্যার জন্য আব্দুর রহমান, বিল্লাল ও গোলাপকে ভাড়া করে বলে জানান আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৮ ঘ.