গাজীপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের নুহাশ পল্লীতে মঙ্গলবার প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে এতিমদের ভোজ, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত করা হয়।
অবসর ও প্রতীক প্রকাশনীর স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেন এ আয়োজন করেন বলে জানান নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল।
বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আশপাশের এতিমখানার ছাত্রদের নিয়ে এই অনুষ্ঠান চলে।
তবে এ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের পরিবারের কোনো সসদ্য ছিলেন না বলে বুলবুল জানান।
গত ১৯ জুলাই নিউইয়র্কে চিকিৎধীন অবস্থায় হুমায়ূন আহমেদের মৃত্যু হয়। ২৩ জুলাই তাকে ঢাকা আনা হয়। ২৪ জুলাই নুহাশ পল্লীতে দাফন করা হয়।
নেত্রকোনার কেন্দুয়া গ্রামে ১৯৪৮ সালের ১৩ নভেম্বর তার জন্ম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩১ ঘ.
bdnews24