২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বন্দরের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম বন্দরের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর মধ্যম হালিশহরের বড়পুল মৌজার বড়পুলে ৩৯ দশমিক ৫৮ কাঠা জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। অনুপম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের এসব জায়গা অবৈধভাবে দখলে নিয়ে বস্তি, গ্যারেজ, দোকানঘর নির্মাণ করে ইট, বালুর ব্যবসা করে আসছিল একটি চক্র। অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করে বন্দরের ভূমি শাখাকে বুঝিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৪০ ঘ.