২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গুলি করে শিশু অপহরণ

ঢাকার কেরানীগঞ্জে মা-বোন ও গাড়ির চালককে গুলি করে এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে মা-বোন ও গাড়ির চালককে গুলি করে এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শিশুটির নাম পরাগ ম-ল (৬)। সে বাংলাবাজার হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। রোববার সকালে কেরানীগঞ্জের শুভাড্যা পশ্চিম পাড়ায় নিজ বাসার কাছেই এ ঘটনা ঘটে। গুলিতে আহতরা হলেন- পরাগের মা লিপি রানী ম-ল (৩৫), বোন পিনাকী ম-ল (১১) ও তাদের গাড়ি চালক নজরুল ইসলাম (৩৫)। পিনাকী পুরান ঢাকায় লক্ষ্মীবাজারে সানফ্রান্সিককো স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। গাড়ি চালক নজরুল মিটফোর্ড হাসপাতালে সাংবাদিকদের বলেন, ওই সময় স্কুলে যাওয়ার জন্য পরাগ, পিনাকি ও ম্যাডাম প্রাইভেটকারে ওঠেন। এ সময় দূরে মোটর সাইকেল রেখে এক যুবক আমার কাছে গাড়ির চাবি চায়। “চাবি না দিতে চাইলে তারা আমার বাম হাতে একটি গুলি ছুড়ে। এরপর ম্যাডাম ও পিনাকিকে গুলি করে পরাগকে নিয়ে মোটর সাইকেল করে চলে যায়।” দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তার ধারণা। শিশুকে উদ্ধারের জন্য পুলিশের দল মাঠে নেমেছে। তাঁতীবাজার জে কো ব্যাটারি নামে একটি প্রতিষ্ঠানের মালিক পরাগের বাবা বিপল ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার সঙ্গে জমি নিয়ে কারো কোনো বিরোধ নেই। ছোট একটি বিরোধ থাকলেও তা মিটে গেছে। পরাগের মামা প্রদীপ জানান, ঘটনার পর থেকে দুর্বৃত্তরা কাউকে কোন ফোন করেনি। লিপির বুকে, পায়ে এবং পিনাকির পায়ে গুলি লেগেছে। তাদেরকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮৫৬ ঘ.