২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাংলা ভাইয়ের দুই সহযোগী গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের দুই সহযোগীকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

রাজশাহী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের দুই সহযোগীকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র‌্যাব। জেএমবিকে সংগঠিত করার চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে রাজশাহীর বাগমারার হামিরকুৎসা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের জুতা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মন্টু ও পলাশী গ্রামের মজনুর রহমান মোল্লা। র‌্যাব-৫ রাজশাহীর অপস অফিসার লেফটেন্যান্ট মাহাদীন জানান, “তারা আবারো জেএমবির হয়ে তৎপরতা চালাচ্ছে এমন খবর পেয়ে হামিরকুৎসা বাজারে অভিযান চালানো হয়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় মন্টু ও মজনুকে। তারা দুজনেই মৃত্যুদ-প্রাপ্ত বাংলা ভাইয়ের সহযোগী। তাদের বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মামলা রয়েছে বলেও র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৪২৫ ঘ.