২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরের ছুরিকাঘাতে গৃহকর্তার মৃত্যু

চট্টগ্রামে চোরের ছুরিকাঘাতে এক গৃহকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চোরের ছুরিকাঘাতে এক গৃহকর্তা নিহত হয়েছেন। নিহত নুরুল আলম (৪৫) নগরীর হালিশহর থানার শান্তিবাগ এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আরজুও আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে হালিশহরের শান্তিবাগ ৮ নম্বর রোডের আরজু ভিলায় এ ঘটনা ঘটে বলে জানান হালিশহর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কামরুল ইসলাম (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এএসআই জহিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকাসক্ত অবস্থায় কামরুল আরজু ভিলার তৃতীয় তলায় নুরুল আলমের ঘরে চুরি করতে যান। গৃহকর্ত্রী তাহমিনার চিৎকারে নুরুল আলম এগিয়ে এলে এক পর্যায়ে তার গলায় ছুরিকাঘাত করেন তিনি। গুরুতর আহত নুরুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/ইউএস/এএইচ/১৮৩৬ ঘ.