২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো টিআই’র পর্ষদে ইফতেখারুজ্জামান

দ্বিতীয়বারের মতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্যদের সদস্য নির্বাচিত হয়েছেন সংস্থাটির বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, ০৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয়বারের মতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্যদের সদস্য নির্বাচিত হয়েছেন সংস্থাটির বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৭ নভেম্বর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত টিআই’র বার্ষিক সদস্য সভায় ইফতেখারুজ্জামানকে পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত করা হয়। আগামী তিন বছরের জন্য তিনি বার্লিন ভিত্তিক সংস্থাটির এই পদে থাকবেন। এর আগে ২০০৮-২০১১ পর্যন্ত প্রথম মেয়াদে একই দায়িত্ব পালন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এএল/২১০৬ ঘ.