২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৯টি লাইটারেজ জাহাজের জরিমানা

চট্টগ্রাম বন্দর চ্যানেলে অবস্থানরত নয়টি লাইটারেজ জাহাজকে সোয়া দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে অবস্থানরত নয়টি লাইটারেজ জাহাজকে সোয়া দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বন্দর ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। অনুপম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত পণ্য পরিবহন, চ্যানেলে নোঙ্গর এবং বয়াবিহীন অবস্থান করায় জাহাজগুলোকে পৃথকভাবে এ জরিমানা করা হয়। নয় লাইটারেজ জাহাজ হল- এমভি রুফ, এমভি খিজির, এমভি তোরাসা, এমভি প্রিন্স অব সম্রাট, এমভি গাজী-২, এমভি প্রিন্স অব কালাম-৭, এমভি উজমা, এমভি রূপসী দোহা ও এমভি বিভি ১১৪৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৩৭ ঘ.