চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিমাণে কম দেয়ার অভিযোগে চট্টগ্রামে চার পেট্রোল পাম্পের বিরুদ্ধে পৃথক মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বন্দর নগরীতে বুধ ও বৃহস্পতিবার দুই দিনে বিএসটিআইয়ের উদ্যোগে প্রকৌশলী মো. রেজাউল করিমের নেতৃত্বে বন্দর, সদরঘাট ও পোর্টকানেকর্টিং এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক প্রকৌশলি এস. এম. ইসহাক আলী স্বাক্ষরিত সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানকালে নয়টি পেট্রোল পাম্পের ৩৪টি ডিসপেন্সিং ইউনিটের তেল পরীক্ষা কারে চারটির বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়।
পেট্রোল পাম্পগুলো হলো- মেসার্স সিরাজুল হক অ্যান্ড সন্স ফিলিং স্টেশন, মেসার্স সৈকত ফিলিং স্টেশন, মেসার্স ইমাম শরিফ ফিলিং স্টেশন, মেসার্স এম কিউ চৌধুরী অ্যান্ড ফিলিং স্টেশন।
পেট্রোল পাম্পগুলো অকটেন-ডিজেল প্রদানের সময় সুনির্দিষ্ট পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করার প্রমাণ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএল/২০২৬ ঘ.
bdnews24