২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েট ভর্তি পরীক্ষা: প্রতি আসনের বিপরীতে ১১ জন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১১ জন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১১ জন শিক্ষার্থী। শনিবার অনুষ্ঠিত সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটায় হবে মুক্তহস্ত অংকনের ওপর পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর আটটি বিভাগের ৬৪১ আসনের বিপরীতে ছয় হাজার ৯৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। ভর্তি পরীক্ষার সময় ‘ক’ বিভাগের পরীক্ষার্থীদেরকে দুইকপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবির পিছনে রোল নম্বরটি লিখে আনতে বলা হয়েছে। ‘খ’ বিভাগে আবেদনকারীদেরকে আনতে হবে চারকপি সত্যায়িত ছবি। চুয়েট ওয়েব সাইট www.cuet.ac.bd ভর্তি নির্দেশিকা সর্ম্পকিত সব তথ্য পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৯২৬ ঘ.