২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালী কাঁচাবাজার ফরমালিন মুক্ত করার উদ্যোগ

রাজধানীর মহাখালী কাঁচাবাজার সমিতিকে পণ্যে ফরমালিন পরীক্ষার বিশেষ যন্ত্র সরবরাহ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী কাঁচাবাজার সমিতিকে পণ্যে ফরমালিন পরীক্ষার বিশেষ যন্ত্র সরবরাহ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছে স্টান্ডার্ড ব্যাংক। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে এই কাঁচা বাজারের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাণিজ্য মন্ত্রী জি এম কাদের প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে এই কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণাও করা হয়। পণ্যে ফরমালিন আছে কি না তা এই যন্ত্র দিয়ে পরীক্ষার জন্য বাজার সমিতির সদস্য ঈমান আলীকে প্রশিক্ষণও দেওয়া হয়। এখন থেকে নিয়মিত মহাখালী কাঁচাবাজারে বিক্রির জন্য আনা মাছ, ফল ও শাকসবজি পরীক্ষা করে বিক্রির অনুমোদন দেওয়া হবে। এ নিয়ে রাজধানীর তিনটি কাঁচা বাজাওে ফরমালিন পরীক্ষার ব্যবস্থা নেয়া হলো। এর আগে মালিবাগ ও শান্তিনগর কাঁচাবাজারে এ ব্যবস্থা নেয়া হয়। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বাজারেও ফরমালিন পরীক্ষার যন্ত্র বসানো হবে বলে অনুষ্ঠানো জানানো হয়। মহাখালী কাঁচাবাজারে ফরমালিন মুক্ত কার্যক্রমের উদ্বোধনী অন্ঠুানে সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহদেম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান আলী মোল্লা, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি মো. জসিমউদ্দিন, স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, মহাখালী কাঁচাবাজার সমিতির সভাপতি ফিরোজ আলম স্বপন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাণিজ্য মন্ত্রী জি এম কাদের বলেন, বিভিন্ন কাজেই ফরমালিন ব্যবহার হয়। এজন্য এটি আমদানি বন্ধ করা যাচ্ছে না। তবে এখন থেকে ফরমালিন আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। আমদানিকৃত ফরমালিন কোথায় কার কাছে বিক্রি হয়েছে সে সংক্রান্ত তথ্য বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলে তিনি জানান। জিএম কাদের আরো বলেন, খাদ্যে ভেজাল দেয়া বা ফরমালিন মেশানো বিষয়ক আইন সংশোধন করে বিক্রেতাদেরও আইনের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। মমতাজ বেগম ফরমালিন বিরোধী সচেতনতা বাড়ানোর প্রচারণা কার্যক্রমে সহযোগিতা করবেন বলে জানান। অনুষ্ঠানে তিনি প্রাসঙ্গিক একটি গানও গেয়ে শোনান। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ ভোগ্যপণ্যে যারা ফরমালিন মেশায় তাদেরকে সনাক্ত করতে সব ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এইচএ/১৭৫১ ঘ.