২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে পোপের প্রতিনিধির সাক্ষাৎ

এ সময় বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষোড়শ বেনেডিক্টের বিশেষ প্রতিনিধি কার্ডিনাল কোরমাক মারফি ও’ কনরের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে শেখ হাসিনা এ কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন পোপের প্রতিনিধি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ক্যাথলিক চার্চ স্বাধীনভাবে কাজ করছে। সরকার প্রধান বলেন, তার সরকারের লক্ষ্য দারিদ্র বিমোচন। ক্যাথলিক চার্চগুলোও এ বিষয়ে ভালো কাজ করছে। কার্ডিনাল মারফি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসার পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বেরও প্রশংসা করেন। সাক্ষাতকালে আবুল কালাম আজাদ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৫১৯ ঘ.