২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ওসির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে মাদারীপুরের রাজৈর থানার ওসি ও এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

মাদারীপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে মাদারীপুরের রাজৈর থানার ওসি ও এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার মাদারীপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন ওই ব্যবসায়ীর স্ত্রী রিনা বেগম। আসামিরা হলেন ওসি মো. নওশের আলী ও উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী। মামলায় রিনা বেগম অভিযোগ করেন, তার স্বামী মো. সেলিম শেখ গত ৪ নভেম্বর উপজেলার স্বরমঙ্গল মৌজার কালীবাড়ী এলাকায় একটি জমিতে কাজ করছিলেন। এ সময় এসআই কামাল তার স্বামীকে ডেকে বলেন, “ওসি সাহেব আপনাকে এখনই থানায় যেতে বলেছেন।” পরে কোনো পরোয়ানা ছাড়াই সেলিমকে ৪৮ ঘণ্টা থানায় রেখে ওসি এবং এসআই নির্যাতন চালান, বলেন বাদীনির আইনজীবী আবদুস সামাদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪৫ ঘ.