২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর এক শিশুর লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

চুয়াডাঙ্গা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর এক শিশুর লাশ পাওয়া গেছে। বুধবার সকাল ১১টার দিকে জীবননগরের গহেশপুর গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে মোহাম্মদ আব্দুল্লাহ’র (৬) লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ গহেশপুর গ্রামের আজিজুল হকের ছেলে। জীবননগর থানার এসআই কিশোর কুমার দত্ত বলেন, সোমবার দুপুরে বাড়ির বাইরে খেলছিল আব্দুল্লাহ। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি হলুদ ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০০ ঘ.