২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা পুলিশের চেয়ারে, ২ এএসআই প্রত্যাহার

গ্রেপ্তারের পরে জামায়াত নেতাকে থানায় উপ-পরিদর্শকের চেয়ারে বসতে দেয়ায় দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

বরগুনা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের পরে জামায়াত নেতাকে থানায় উপ-পরিদর্শকের চেয়ারে বসতে দেয়ায় দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয় বরগুনা থানার এএসআই আবু হানিফ ও মো. নুরুজ্জামানকে। ওই সময় এই দুই কর্মকর্তা থানায় ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, পত্রিকা ও গণমাধ্যমে ছবিসহ সংবাদ প্রকাশের পরে প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই এএসআইকে প্রত্যাহরা করা হয়েছে। তদন্তে আরো কোনো পুলিশের দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপন বৈঠক করে বিশৃংখলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে রোববার রাতে বরগুনা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেলা আফজালুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তিন শিবিরকর্মীকে থানা হাজতে রাখা হলেও জামায়াতের ওই নেতাকে পুলিশ কর্মকর্তার চেয়ারে বসতে দেয়া হয়। এ ব্যাপারে বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির বলেন, রাতে গ্রেপ্তারের পরে তাদের চারজনকেই গারদে রাখা হয়েছিল। সকালে আফজালুর নিজেকে অসুস্থ বলে দাবি করলে তাকে একটি সাধারণ ডায়েরি করে বাইরে আনা হয়। তবে পুলিশ কর্মকর্তার চেয়ারে বসানো সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪০ ঘ.