ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ সোমবার সন্ধ্যায় শিশু একাডেমির সামনে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
কামালউদ্দিন সবুজ তার গাড়িতে চড়ে প্রেসক্লাব যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে গাড়ি তুলে দেন।
প্রেসক্লাব সভাপতি সাংবাদিকদের জানান, তিনি চিবুক, মাথা, বুকে আঘাত পান। চালক জাহাঙ্গীরের বুকে ও পেটে আঘাত লাগে।
দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আঘাত গুরুতর না হওয়ায় কামাল উদ্দিন এবং তার গাড়িচালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক হরিদাস সাহা প্রতাপ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৩৫ ঘ.
bdnews24