কক্সবাজার, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে প্রবেশের সময় আটক ৩৬ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
সোমবার তাদের ফেরত পাঠানো হয়। এদের মধ্যে কক্সবাজার সদর এলাকা থেকে ২৭ জন এবং টেফনাফ এলাকা থেকে নয় জনকে আটক করা হয়েছিল।
বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, বিজিবি সোমবার পৃথক অভিযান চালিয়ে ২৭ রোহিঙ্গাকে আটক করে। এর মধ্যে নাইক্ষ্যংছড়ির ঘুনধুম থেকে ২ জন, তমব্রু থেকে ১৩ জন ও উখিয়ার বালুখালী থেকে ১২ রোহিঙ্গাকে আটক করে।
পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে জানান বিজিবি কর্মকর্তা।
এছাড়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন থেকে আটক ৯ রোহিঙ্গাকেও বিকাল ৫টায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানান বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান।
বিডিিিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯১৪ ঘ.
bdnews24