২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে যমুনা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

রাজবাড়ী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দে যমুনা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে রেলওয়ে স্টেশনের কাছে পাটনি বাঁধা রেল সেতুর ওপর জাহাঙ্গীর শেখ (৩৫) নামে ওই যুবক ট্রেনের নীচে কাটা পড়ে মারা যান। জাহাঙ্গীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার আব্দুুল মালেক শেখের ছেলে। নিহতের ছোট ভাই শাজাহান শেখ জানান, জাহাঙ্গীর সাইকেল নিয়ে দুপুরে শ্বশুর বাড়ি যাওয়ার পথে পাটনি বাঁধা রেল সেতু অতিক্রম করার সময় গোয়ালন্দ ঘাটগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯০০ ঘ.