২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ৭৩টি কচ্ছপ

পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ৭৩টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ৭৩টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন। বিমানবন্দরে কর্মরত আর্মর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী কমিশনার আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রলিতে করে একটি ব্যাগ নিয়ে এক ব্যক্তি বিমানবন্দরে ঢোকার পরপরই স্ক্যানিং মেশিনে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। “এসময় কাস্টমস কর্মকর্তা ব্যাগটি খুলে দেখানোর জন্য মালিককে অনুরোধ করেন। ব্যাগের চাবি আনার কথা বলে মালিক বাইরে এসে আগে থেকে অপেক্ষায় থাকা একটি মাইক্রোবাসে দৌড়ে উঠে পড়েন।” খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা মাইক্রোবাস আটক করার সময় ব্যাগের মালিক দৌড়ে পালিয়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. ইয়াসিন (৪৫), মহসীন (২২) এবং সবুজ (২২)। তবে গ্রেপ্তারকৃতরা ব্যাগ মালিককে চেনেন না এবং কচ্ছপ পাচারের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে পুলিশের কাছে দাবি করেছে। গত ৭ অগাস্ট একইভাবে পাচারের সময় বিমানবন্দরে ১০৮টি কচ্ছপ আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৭০৩ ঘ.