২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় দুটি ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

বাগেরহাট, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় দুটি ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। শনিবার আটকের পর রাতে তাদের বাগেরহাটের মংলা থানায় সোপর্দ করা হয়। রাতেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নৌবাহিনীর মংলা জোনের কমান্ডার সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ২৬ ভারতীয় জেলেকে আটক করা হয়। দুটি ট্রলার থেকে দুই মণ মাছও জব্দ করা হয় বলে জানান তিনি। মংলা থানার ওসি মুনিরুল গিয়াস জানান, আটক জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অপরাধে দুটি মামলা হয়েছে। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ, অক্ষয়নগর, শিবপুর এবং ফয়লাগিয়া গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/২২১২ ঘ.