ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কলাবাগানে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম আলপনা দাস (৩৫)।
তার স্বামী রাম প্রসাদ বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭টার দিকে বশির উদ্দিন সড়কের ছয় তলা বাসার ছাদ থেকে কাপড় আনতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন আলপনা।
ঢামেক ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলপনার স্বামী তাকে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১০০ ঘ.
bdnews24