ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরতিহীন ২৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম শুরু করছে বাংলাদেশ টেলিভিশন- বিটিভি।
এ ছাড়া টেরিস্ট্রেরিয়াল সম্প্রচার যথারীতি সকাল ৭টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলবে।
বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক গোপাল চন্দ্র দেব এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার বেলা ১২টায় বাংলাদেশ টেলিভিশনের শহীদ মনিরুল আলম মিলনায়তন থেকে ২৪ ঘণ্টা বিরতিহীন স¤প্রচার কর্মসূচির উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য সচিব হেদায়েতুল্লা আল-মামুন এনডিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২০০৯ ঘ.
bdnews24